Father"s Love

প্রিয় সন্তান আমার,

তুমি হয়ত আমার সম্পর্কে জান না কিন্তু আমি তোমার সম্পর্কে সব কিছুই জানি (গীত ১৩৯:১) আমি তোমার সমস্ত চিন্তা ভাবনা, চলা ফেরা, ওঠা, বসার সম্বন্ধে খবর রাখি (গীত ১৩৯:২-৩) এমন কি তোমার মাথায় কয়টা চুল আছে তাও আমি জানি (মথি ১০:২৯-৩১) তুমি তো আমার প্রতি মূর্তিতে সৃষ্টি (আদি ১:২৭) আমাতেই তোমার জীবনের গতি ও সত্তা (প্রেরিত ১৭:২৮) বাবা, তুমি আমার বংশধর (প্রেরিত ১৭:২৮) তোমার মায়ের গর্ভে গঠন হবার পূর্বেই আমি তোমাকে জানি (যিরমিয় ১:৪-৫) পৃথিবী সৃষ্টির পূর্বেই আমি তোমার বিষয়ে পরিকল্পনা করেছি (ইফিষিয় ১:১১-১২), আমিই তোমার জন্মের সময় কাল এবং তুমি কোথায় জন্মাবে তা ঠিক করে রেখেছিলাম (প্রেরিত ১৭:২৬) দেখ আমি কোন ভুলবশত তোমাকে সৃষ্টি করিনি, নিখুদ এবং সুন্দরভাবে আমি তোমাকে সৃষ্টি করেছি। জালের মত করে মাতৃগর্ভে আমি তোমাকে বুনেছিলাম (গীত ১৩৯:১৩-১৬) এবং গর্ভ থেকেই আমিই তোমাকে বহন করছি (গীত ৭১:৬) যারা আমাকে জানে না তারাই আমার সম্বন্ধে ভুল বুঝে (যোহন ৮:৪১-৪৪) আমি দূরবর্তী বা ভয়ানক বাবা নহি, আমি পূর্ণ ভালবাসার প্রেমময়ী বাবা (১ম যোহন ৪:১৬) আমি তোমাকে ভালবাসতে বাধ্য কারণ তুমি আমার সন্তান (১ম যোহন ৩:১) তোমার জাগতিক পিতার চাইতেও উত্তম জিনিস আমি তোমাকে দিয়ে থাকি (মথি ৭:১১) এই কাড়নেই আমি সত্যিকারের পিতা (মথি ৫:৪৮) সমস্ত ভাল ভাল জিনিসগুলি তুমি আমার হাত থেকে গ্রহণ করছ (যাকোব ১:১৭) আমিই তোমার সমস্ত প্রয়োজন মিটিয়েছি (মথি ৬:৩১-৩৩) তোমার ভবিষ্যৎ জীবনের জন্য যে সব বিষয় আমি চিন্তা করেছি তার সমস্তটাই ভাল এবং আশায় পূর্ণ (যিরমিয় ২৯:১৩) কারণ তোমার প্রতি আমার ভালবাসা এবং অটল দয়া কখনও শেষ হবে না (যিরমিয় ৩১:৩) তোমার বিষয়ে আমার প্রত্যেকটি পরিকল্পনা অতি মূল্যবান (গীত ১৩৯:১৭) তাই তো গান সহকারে তোমার বিষয়ে আমি আনন্দ করি (সফিনিয় ৩:১৭) তোমার বিষয়ে ভাল ভাল কাজ করেতে আমি কখনও থেমে যাই না (যিরমিয় ৩২:৪০) তুমিই আমার উত্তরাধিকার (যাত্রাপুস্তক ১৯:৫) আমার সমস্ত প্রাণ এবং মন দিয়ে তোমার অবস্থান সুসংহত করব (যিরমিয় ৩২:৪১) এবং সমস্ত মহৎ এবং সুন্দর জিনিস আমি তোমাকে দেখাবো (যিরমিয় ৩৩:৩) যদি তুমি সমস্ত প্রাণের সহিত আমাকে খোজ কর তবেই আমাকে খুঁজে পাবে (দ্বিতীয় বিবরণী ৪:২৯)তুমি আমাতে আনন্দ কর কারণ আমি তোমার মনের সকল ইচ্ছা পূরণ করব (গীতসংহীতা ৩৭:৪) কারণ আমিই তোমার মনের ইচ্ছা এবং কাজের সহায়ক (ফিলিপীয় ২:১৩) তুমি যা কখনও কল্পনাও করনি তার চাইতেই বেশি আমি তোমাকে দিতে পারি (ইফিষিয় ৩:২০) এই কারণে আমিই তোমার সবচাইতে বড় উৎসাহদাতা (২য় থিষলনীকীয় ২:১৬-১৭)আমি তোমার সেই বাবা যে তোমার সমস্ত দুঃখ কষ্টের মধ্যে তোমাকে সান্ত্বনা দেন (২ য় করিন্থীয় ১:৩-৪) যখন কষ্টে তোমার হৃদয় ভেঙ্গে যায় তখন আমি তোমার পাশে এসে দ্বারাই (গীতসংহিতা ৩৪:১৮) একজন রাখাল যেমন তার মেষ শাবককে বহন করে তেমনি আমি তোমাকে আমার বাহুতে এবং কোলে করে বহন করব (যিশাইয় ৪০:১১) একদিন আমি তোমার সমস্ত চোখের জল মুছে দেব (প্রকাশিত বাক্য ২১:৩৪) তোমার জাগতিক সমস্ত দুঃখ, কষ্ট, ব্যথা দূর করব (প্রকাশিত বাক্য ২১:৪) আমি তোমার বাবা, আমি তোমাকে ভালবাসি যেমন আমার সন্তান যীশুকে ভালবাসি (যোহন ১৭:২৩) এই কাড়নেই যীশুর মধ্য দিয়ে তোমার প্রতি আমার ভালবাসা প্রকাশ করেছি (যোহন ১৭:২৬) যীশু হলেন হুবহু আমার রূপ, আমার সত্তা ঠিক যেমন আমি (ইব্রিয় ১:৩) সুতরাং তার আগমন এই কথা প্রমাণ করে যে আমি তোমার বিপক্ষ নই কিন্তু সপক্ষ (রোমীয় ৮:৩১) বাবা হিসাবে তোমার অপরাধ গণনা করার জন্য আমি যীশুকে পাঠাইনি (২ করিন্থীয় ৫:১৮-১৯) যীশুর ক্রুশীয় মৃত্যুই হলও তোমার প্রতি আমার ভালবাসার ও প্রেমের চূড়ান্ত প্রকাশ ( ১ ম যোহন ৪:১০) তোমার ভালবাসা পাওয়ার জন্য আমি আমার সন্তান যীশুকে বলি দিয়েছিলাম (রোমীয় ৮:৩২) যখন তুমি আমার উপহার খ্রিষ্টকে গ্রহণ কর তবে তুমি আমাকেই গ্রহণ কর (১ ম যোহন ২:২৩) তখন এমন কিছুই নেই যা আমার ভালবাসা থেকে তোমাকে আলাদা করতে পারে (রোমীয় ৮:৩৯) ঘরে ফিরে এস বাব, তোমর ফিরে আমার আনন্দে আমি একটা বিরাট ভোজের আয়োজন করব যা ইতিপূর্বে কখনও করিনি (লুক ১৫:৭) আমি তোমার ফিরে আসার অপেক্ষায় আছি (লুক ১৫:১১-৩২) ।

ইতি,
তোমার ভালবাসার বাবা
সর্বশক্তিমান ঈশ্বর

Comments