Posts

Showing posts from October, 2019

Father"s Love

Image
প্রিয় সন্তান আমার, তুমি হয়ত আমার সম্পর্কে জান না কিন্তু আমি তোমার সম্পর্কে সব কিছুই জানি (গীত ১৩৯:১) আমি তোমার সমস্ত চিন্তা ভাবনা, চলা ফেরা, ওঠা, বসার সম্বন্ধে খবর রাখি (গীত ১৩৯:২-৩) এমন কি তোমার মাথায় কয়টা চুল আছে তাও আমি জানি (মথি ১০:২৯-৩১) তুমি তো আমার প্রতি মূর্তিতে সৃষ্টি (আদি ১:২৭) আমাতেই তোমার জীবনের গতি ও সত্তা (প্রেরিত ১৭:২৮) বাবা, তুমি আমার বংশধর (প্রেরিত ১৭:২৮) তোমার মায়ের গর্ভে গঠন হবার পূর্বেই আমি তোমাকে জানি (যিরমিয় ১:৪-৫) পৃথিবী সৃষ্টির পূর্বেই আমি তোমার বিষয়ে পরিকল্পনা করেছি (ইফিষিয় ১:১১-১২), আমিই তোমার জন্মের সময় কাল এবং তুমি কোথায় জন্মাবে তা ঠিক করে রেখেছিলাম (প্রেরিত ১৭:২৬) দেখ আমি কোন ভুলবশত তোমাকে সৃষ্টি করিনি, নিখুদ এবং সুন্দরভাবে আমি তোমাকে সৃষ্টি করেছি। জালের মত করে মাতৃগর্ভে আমি তোমাকে বুনেছিলাম (গীত ১৩৯:১৩-১৬) এবং গর্ভ থেকেই আমিই তোমাকে বহন করছি (গীত ৭১:৬) যারা আমাকে জানে না তারাই আমার সম্বন্ধে ভুল বুঝে (যোহন ৮:৪১-৪৪) আমি দূরবর্তী বা ভয়ানক বাবা নহি, আমি পূর্ণ ভালবাসার প্রেমময়ী বাবা (১ম যোহন ৪:১৬) আমি তোমাকে ভালবাসতে বাধ্য কারণ তুমি আমার সন্তান (১ম যোহন ৩:১)...